ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৮ আষাঢ় ১৪৩৩
ভারতীয় ফুটবলের পোস্টার বয় হতে চলেছে কিয়ান, বলছেন জামশিদ নাসিরি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 30 January, 2022, 3:25 PM

ভারতীয় ফুটবলের পোস্টার বয় হতে চলেছে কিয়ান, বলছেন জামশিদ নাসিরি

ভারতীয় ফুটবলের পোস্টার বয় হতে চলেছে কিয়ান, বলছেন জামশিদ নাসিরি

আজ তিনি গর্বিত পিতা। একটা সময় নিজে গোল করে অনেক ডার্বি জিতিয়েছেন। ছেলে কিয়ান নাসিরি গোল করে শুধু সবুজ–মেরুনকে ডার্বি জেতালেন না, হ্যাটট্রিকও করলেন। শনিবার রাতে কিয়ানকে নিয়ে বাবা জামশিদ নাসিরি সংবাদ প্রতিদিনকে ফোনে বললেন বাইচুং-সুনীলের পর ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ হতে চলেছে কিয়ান।

জামশিদ নাসিরির বক্তব্য, “ছোট থেকে ফুটবলের প্রতি কিয়ানের প্রচণ্ড ডেডিকেশন ছিল। তবে, আমি ফুটবল নিয়ে আমি ওকে কোনও পরামর্শ দিই না। আমি জানি না, আপনারা বিশ্বাস করবেন কিনা, ওর খেলা নিয়ে ওকে কিছু বলি না। পুরো ব্যাপারটাই দেখে ওর কোচ। কোচই ওর সেরা অ্যাডভাইসার। উনি যা বলেন, কিয়ান সেটাই মেনে চলে। আমি কোনওরকম মাথা গলাই না।”

একসময় কলকাতার ময়দান কাঁপানো জামশিদ বলছেন, যাতে ছেলের মনসংযোগ নষ্ট না হয়, তাই ম্যাচের আগে বা পরে ছেলের সঙ্গে কোনও কথাও বলেন না তিনি। ইস্টবেঙ্গলের একসময়ের তারকা বলছিলেন, “ম্যাচের আগে কিংবা ম্যাচের পরে আমি ওকে কোনও ফোন করি না। ওকে মনসংযোগ করতে দিই। ডার্বির পরেও আমি কিয়ানকে ফোন করিনি। ওর বন্ধুরা নিশ্চয়ই ফোন করবে। ওরাই আমার শুভেচ্ছাবার্তা কিয়ানের কাছে পৌঁছে দেবে।”

বাবা জামশেদ ফাঁস করেছেন, একসময় তাঁর প্রাক্তন ক্লাব ইস্টবেঙ্গল কিয়ানকে সই করাতে চেয়েছিল। কিন্তু তিনিই ছেলেকে সবুজ-মেরুনে রাখার সিদ্ধান্ত নেন। লাল-হলুদের প্রাক্তন তারকা বলছিলেন, “কিয়ান এখন মিডফিল্ডে খেললেও ওর আসল জায়গা স্ট্রাইকার। তবে ও প্রত্যেকটা পজিশনে খেলতে পারে। মোহনবাগানে কিভু ভিকুনা যখন ছিল তখন স্ট্রাইকার, মিডফিল্ড, উইং হাফ, উইং ব্যাক সব পজিশনেই খেলিয়েছে। কিয়ানের তখন বয়স অনেক কম। ওর খেলা দেখে আলভিটো ওকে ইস্টবেঙ্গলে নিতে চেয়েছিল। কিন্তু তখন ক্লাব খুব একটা আগ্রহ দেখায়নি। পরে আবার আলভিটো ফোন করে বলেছিল যদি এটিকে মোহনবাগান সই না করায়, তাহলে কিয়ানকে আমাদের দিন। কিন্তু আমি তখন আর মত পালটায়নি।”

ডার্বির নায়ক কিয়ান যে আগামীদিনে গোটা দেশের নায়ক হতে চলেছেন, তা এদিন দৃপ্তকন্ঠে বলে দিলেন গর্বিত বাবা। তাঁর ঘোষণা, “একটা কথা বলে রাখি, বাইচুং-সুনীলের পর ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ হতে চলেছে কিয়ান।”

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status