ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
বেলুন ফোলানোর সময় বিস্ফোরণ
১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল শিশু সাব্বির
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 30 January, 2022, 12:06 PM

১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল শিশু সাব্বির

১৭ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হেরে গেল শিশু সাব্বির

কুমিল্লার নাঙ্গলকোটে বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ ১১ বছর বয়সী স্কুলছাত্র সাব্বির হোসেনের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাব্বিরের মৃত্যু হয়।

সাব্বির নাঙ্গলকোট উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়ায় গ্রামের সালাউদ্দিন আহমেদের ছেলে ও স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

বিষয়টি নিশ্চিত করে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান, শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিল সাব্বির। শনিবার রাত সাড়ে ১১টায় ছেলেটি মারা যায়। তার শরীরের ৪৬ শতাংশ পুড়ে গিয়েছিল। ২৪ তারিখ থেকে শিশুটিকে লাইফ সাপোর্টে ছিল। এ ঘটনায় আরো বেশ কয়েকজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

১৩ জানুয়ারি নাঙ্গলকোট উপজেলার বিরুলী গ্রামে মেলার জন্য বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় শিশুসহ ৪১ জন দগ্ধ হন।

এর মধ্যে গুরুতর ৩৮ জনকে কুমিল্লায় রেফার করা হয়। যাদের মধ্যে ২৩ জন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লার সিভিল সার্জন মীর মোবারক হোসেন।

ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বিরুলিয়া গ্রামে গ্যাসের সিলিন্ডারের সঙ্গে সংযোগ করে বেলুন ফোলানোর চেষ্টা করেন এক যুবক। এ সময় বাড়ির শিশুরা আশপাশে ভিড় জমালে হঠাৎ সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। আহতদের অনেকের মাথা ও চোখ থেঁতলে যায়। এ ঘটনায় তছনছ হয়ে গেছে একটি ঘর।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status