ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়ায় ১০ জনকে জরিমানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 January, 2022, 8:08 PM

স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়ায় ১০ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়ায় ১০ জনকে জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ পথচারীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার দুপরে পৌর শহরের বিভিন্ন সড়কে এ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

এ সময় পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লব সভাপতি হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যসরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপরও শহরে মাস্ক বিহীন বিনা কারনে ঘোরা ফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইনে ১০ জন পথচারীকে ৫০০ টাকা জরিামানা করা হয়েছে। এসময় প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status