ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
পুনরায় ভোট গণনা চেয়ে নিপুণের আপিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 6:15 PM

পুনরায় ভোট গণনা চেয়ে নিপুণের আপিল

পুনরায় ভোট গণনা চেয়ে নিপুণের আপিল

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান খানের কাছে ১৩ ভোটে হেরেছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই ফলে অসন্তোষ প্রকাশ করে পুনরায় ভোট গণনা চেয়ে আপিল করেছেন এই চিত্রনায়িকা। এই তথ্য নিশ্চিত করে প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন বলেন, পাঁচ হাজার টাকা জমা দিয়ে নিপুণ আক্তার আপিল বিভাগের কাছে আবেদন করেছেন। নিয়ম অনুসারে আজ ৫টায় মধ্যে আপিল বিভাগ আবার ভোট গণনা করে ফলাফল জানাবেন। নির্বাচনের দিন জায়েদ খানের বিরুদ্ধে বেশকিছু ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগ আনেন নিপুণ। এবারের নির্বাচনে সভাপতি পদে জিতেছেন বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে জিতেছেন চিত্রনায়ক জায়েদ খান। এ নিয়ে টানা তিন বার সাধারণ সম্পাদক পদে জিতলেন জায়েদ খান।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status