ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 January, 2022, 1:49 PM

আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ

আবাসিক হোটেলে যুবকের ঝুলন্ত মরদেহ

কুমিল্লায় আবাসিক হোটেল থেকে রাশেদ নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে শাসনগাছার ঝিনুক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ২৩ বছর বয়সী রাশেদ সুনামগঞ্জের দিরাই উপজেলার উত্তর বাড়েরা গ্রামে আব্দুল খলিলের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

ঝিনুক হোটেলে দায়িত্বরত দুলাল জানান, রাজমিস্ত্রি পরিচয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে রুম ভাড়া নেন রাশেদ। হোটেলে ঢোকার পর দীর্ঘক্ষণ দরজা না খোলায় সন্দেহ হয়। তাই পুলিশকে খবর দেওয়া হয়।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মহিউদ্দিন বলেন, এক ঘণ্টার চেষ্টায় দরজা ভেঙে কক্ষে ঢুকে রাশেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা তা তদন্ত করে দেখা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status