ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন স্টার্ক, হেড, মার্শরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 1:45 PM

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন স্টার্ক, হেড, মার্শরা

বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতলেন স্টার্ক, হেড, মার্শরা

২০২১ সালের প্রথম অর্ধ অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য খুব একটা সুখকর ছিল না। তবে শেষ অর্ধে বিশ্বকাপ জয় ও অ্যাশেজ জিতে ঠিকই বছরটা নিজেদের করে নিয়েছে তারা। অজি ক্রিকেটের ঘটনাবহুল এক বছর শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কৃত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্ষসেরার পুরস্কারগুলোর মধ্যে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে ধরা হয় ‘অ্যালান বোর্ডার মেডেল’। ক্রিকেট ক্যারিয়ারে প্রথমবারের মতো অ্যালান বোর্ডার মেডেল জিতেছেন অজি পেস বোলার মিচেল স্টার্ক। দুর্দান্ত বোলিংয়ে বছরজুড়ে তিন সংস্করণেই উত্তাপ ছড়িয়েছেন তিনি। ২৪.৪ বোলিং গড়ে এই পেসার শিকার করেছেন সর্বোচ্চ ৪৩ উইকেট।

শুধু অ্যালান বোর্ডার মেডেলই না, অস্ট্রেলিয়ার বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন স্টার্ক। ২০২১ সালে অস্ট্রেলিয়া খুব বেশি ওয়ানডে খেলার সুযোগ পায়নি। স্টার্ক মাত্র তিনটি ওয়ানডে ম্যাচে শিকার করেছেন ১১টি উইকেট। সেরা বোলিং ৪৮ রানের বিনিময়ে ৫ উইকেট। বোলিং গড় মাত্র ১০.৬৪ এবং ইকোনমিক রেট ৪.৩১।

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন ব্যাটার ট্রেভিস হেড। ২০২১ সালে হেড টেস্ট ম্যাচ খেলেছেন তিনটি। চার ইনিংসে ৬২ গড়ে তার সংগ্রহ ২৪৮ রান। হাঁকিয়েছেন একটি শতক ও একটি অর্ধশতক।

২০২১ সালে টি-২০ বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এই সংস্করণে অস্ট্রেলিয়ার বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মিচেল মার্শ। অজিদের মধ্যে গত বছর সবচেয়ে বেশি টি-২০ ম্যাচও খেলেছেন তিনি। ২১ ম্যাচে ব্যাটিংয়ে ৩৬.৮৮ গড় ও ১২৯.৮১ স্ট্রাইকরেটে এই অলরাউন্ডারের সংগ্রহ ৬২৭ রান। বল হাতে ১৮.৩৮ গড়ে নিয়েছেন ৮টি উইকেট। এই পারফরম্যান্স তাকে এনে দিয়েছে বর্ষসেরার খেতাব।

একনজরে ২০২১ সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটে বর্ষসেরার পুরস্কার জিতলেন যারা:

অ্যালান বোর্ডার মেডেল- মিচেল স্টার্ক

বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার- মিচেল স্টার্ক

বর্ষসেরা টেস্ট ক্রিকেটার- ট্রেভিস হেড

বর্ষসেরা টি-২০ ক্রিকেটার- মিচেল মার্শ

বর্ষসেরা ঘরোয়া ক্রিকেটার- ট্রেভিস হেড

ব্রাডম্যান বর্ষসেরা উদীয়মান ক্রিকেটার- টিম ওয়ার্ড

অস্ট্রেলিয়ান ক্রিকেট হল অব ফেম- জাস্টিন ল্যাঙ্গার ও রাইলি থম্পসন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status