ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
লেজার শোয়ে বান্ধবীকে চমকে দিলেন রোনালদো
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 1:43 PM

লেজার শোয়ে বান্ধবীকে চমকে দিলেন রোনালদো

লেজার শোয়ে বান্ধবীকে চমকে দিলেন রোনালদো

পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। বৃহস্পতিবার ছিল তার জন্মদিন। বান্ধবীকে চমকে দিলেন অভিনব উপহার দিয়ে। বান্ধবীর জন্য তিনি বিপুল অর্থ খরচ করে করলেন লেজার শো, তাও আবার পৃথিবীর সবচেয়ে উঁচু দালান বুর্জ খলিফায়, কয়েক মাইল দূর থেকে সে লেজার শো দেখেছেন মানুষ। সেই ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন রোনালদো নিজেই।

শিগগিরই নেটফ্লিক্সে আসছে জর্জিনার জীবন নিয়ে নতুন শো ‘আই অ্যাম জর্জিনা’। সেখান থেকে কিছু দৃশ্য নেয়া হয়েছে, সঙ্গে যোগ করা হয়েছে জর্জিনার জীবনের কিছু মুহূর্ত। সেসব ছবিই ভেসে উঠেছে বুর্জ খলিফায়।

সেই ভিডিওর ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘তোমাকে অনেক শুভেচ্ছা, আমার ভালবাসা।’ রোনালদোর পোস্ট করা সেই ভিডিও এরইমধ্যে সাড়ে তিন কোটির কাছাকাছি মানুষ দেখে ফেলেছেন।

বুর্জ খলিফায় এমন লেজার শো করতে চাইলে আপনাকে গুণতে হবে প্রায় ৬০ লাখ টাকা। রোনালদো অবশ্য এক দিনেই আয় করেন এর চেয়ে বেশি অর্থ। ম্যানচেস্টার ইউনাইটেডে তার দৈনিক আয় হচ্ছে প্রায় ৬৩ লাখ টাকার মতো। তাই এই ধরনের চমককে রোনালদোর জন্য মামুলিই ধরা হচ্ছে। তবে অভিনব পন্থায় সঙ্গীকে চমকে দিতে রোনালদো যে চেষ্টা করেছেন, তার তারিফ এরইমধ্যে কুড়ানো শুরু করেছেন পর্তুগিজ এ মহাতারকা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status