ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন
ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 January, 2022, 10:27 AM

ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক

ইলিয়াস কাঞ্চন সভাপতি, জায়েদ খান সাধারণ সম্পাদক

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জায়েদ খান ।

শনিবার (২৯ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার পীরজাদা হারুন।
সম্পর্কিত খবর

নির্বাচনে সহ-সভাপতি পদে ডিপজল ও রুবেল, সহ-সাধারণ সম্পাদক পদে সাইমন সাদিক জয়ী হয়েছেন। যুগ্ম সম্পাদক পদে জয়ী হয়েছেন অভিনেত্রী শাহানূর৷ সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মামনুন ইমন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জয় চৌধুরী।

এছাড়া কার্যকরী সদস্য পদে জয়ী হয়েছেন মৌসুমী, অঞ্জনা, রোজিনা, অরুণা বিশ্বাস, আলীরাজ, সুচরিতা, কেয়া, ফেরদৌস, অমিত হাসান, জেসমিন ও চুন্নু।

এর আগে শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল সোয়া ৯টায় বিএফডিসিতে শিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল সোয়া ৫ টায়।

নির্বাচনে মোট ভোটার ছিল ৪২৮ জন। তবে ভোট দিয়েছেন ৩৬৫ জন। মোট ৮৫.২৮ শতাংশ ভোট পড়ে।

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে কমিশনারের দায়িত্বে রয়েছেন পীরজাদা হারুন। দুই সদস্য হলেন- বিএইচ নিশান ও বজলুর রাশীদ চৌধুরী। আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এবং সদস্য মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status