ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
অভিনয় শিল্পী সংঘে এলো নতুন নেতৃত্ব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 January, 2022, 10:21 PM

অভিনয় শিল্পী সংঘে এলো নতুন নেতৃত্ব

অভিনয় শিল্পী সংঘে এলো নতুন নেতৃত্ব

উৎসবমুখর পরিবেশে শেষ হলো টেলিভিশন শিল্পীদের সংগঠন-অভিনয় শিল্পী সংঘের নির্বাচন। সভাপতি-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন আহসান হাবীব নাসিম ও রওনক হাসান। সভাপতি পদে নাসিম ৪৯৬ ভোট আর সাধারণ সম্পাদক পদে রওনক ৪২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণের কথা থাকলেও ভোটারদের দীর্ঘ সারি থাকায় সময় বাড়িয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খায়রুল আলম সবুজ। শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় ফল ঘোষণা করেন।

সহ-সভাপতির তিনটি পদে জয়ী হয়েছেন আনিসুর রহমান মিলন, ইকবাল বাবু ও সেলিম মাহবুব। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজনীন হাসান চুমকী ও জামিল হোসেন।

এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজু খাদেম, অর্থ সম্পাদক পদে মুহাম্মদ নূর এ আলম (নয়ন), দপ্তর সম্পাদক পদে শেখ মেরাজুল ইসলাম, অনুষ্ঠান সম্পাদক পদে রাশেদ মামুন অপু, আইন ও কল্যাণ সম্পাদক পদে ঊর্মিলা শ্রাবন্তী কর, প্রচার ও প্রকাশনা পদে প্রাণ রায়, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে সুজাত শিমুল এবং কার্যনির্বাহী সদস্য  ৭টি পদের জয়ী হয়েছেন আইনুন নাহার পুতুল, তানভীর মাসুদ, মাজনুন মিজান, আশরাফুল আশীষ, সূচনা সিকদার, শামস সুমন ও হিমেল হাফিজ।

অভিনয় শিল্পী সংঘে এবার মোট ভোটার সংখ্যা ছিল ৭৪৮ জন। এবার ভোট দিয়েছেন ৬৪২ শিল্পী। ৫৮টি বাতিল হলে ৫৮৪ ভোট সঠিক বলে গণনা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status