ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৭ জুন ২০২৬ ৩ আষাঢ় ১৪৩৩
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 3:42 PM

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনে অস্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।

পদের নাম: প্রথম সচিব (প্রেস)।

পদের সংখ্যা: ১টি।

বিভাগ: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রেস উইং।

আবেদনের যোগ্যতা: ষষ্ঠ গ্রেডে কমপক্ষে দুই বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশ সিভিল সার্ভিস ক্যাডারভুক্ত নিয়মিত কর্মকর্তা হতে হবে। ১৯৯২ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী সন্তানসহ যাঁদের সন্তান দুজনের বেশি, তাঁরা আবেদন করতে পারবেন না। যেসব কর্মকর্তার চাকরি থেকে অবসর গ্রহণের চার বছরের কম রয়েছে, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। বিজ্ঞপ্তি জারির তারিখ থেকে তিন বছর আগের সময়ের মধ্যে যাঁরা বিদেশে চাকরি করেছেন, তাঁদের আবেদন করার প্রয়োজন নেই। গণমাধ্যম ও গণসংযোগের কাজে অভিজ্ঞতা এবং ইংরেজি ভাষায় যেকোনা বিষয়ে লেখা ও বলার ক্ষেত্রে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনের শেষ তারিখ:

৩১ জানুয়ারি ২০২২।

সূত্র: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইট

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status