ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
স্ত্রীর গোপনাঙ্গে বিষ দিয়ে হত্যা, নেপথ্যে যে কারণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 22 January, 2022, 11:16 AM

স্ত্রীর গোপনাঙ্গে বিষ দিয়ে হত্যা, নেপথ্যে যে কারণ

স্ত্রীর গোপনাঙ্গে বিষ দিয়ে হত্যা, নেপথ্যে যে কারণ

প্রেম ছিল দীর্ঘদিনের। সাত মাস আগে ভালোবাসার মানুষটিকেই বউ করে ঘরে তোলেন। ভালোই কাটছিল সংসার। হঠাৎ কিছু বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব দেখা দেয়। রাগ করে বাবার বাড়ি চলে যান স্ত্রী। তবে ১৯ জানুয়ারি শ্বশুরবাড়িতে আসেন স্বামী। রাতে স্ত্রীর সঙ্গে মেলামেশাও করেন। কিন্তু ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর গোপনাঙ্গে দেন কীটনাশক ট্যাবলেট। এতে ছটফট করে প্রাণ হারান স্ত্রী।

ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের। বুধবার উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ২৪ বছর বয়সী নিয়ামত উল্লাহ একই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। নিহতের নাম রিয়া মনি। তিনিও নোয়াগাঁও গ্রামের হুমায়ন সরকারের মেয়ে।

এ ঘটনায় অভিযুক্ত নিয়ামত উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। পারিবারিক কলহের কারণেই স্ত্রীর গোপনাঙ্গে কীটনাশক ট্যাবলেট দিয়ে হত্যা করেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন তিনি।

স্থানীয়রা জানায়, সাত-আট মাস আগে ভালোবেসে রিয়াকে বিয়ে করেন নিয়ামত। বিয়ের পর থেকে রিয়ার সঙ্গে নিয়ামতের পারিবারিক বিষয় নিয়ে দূরত্ব চলছিল। এরই জের ধরে বুধবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন নিয়ামত। রাতে স্ত্রীর সঙ্গে শারীরিক মেলামেশায় লিপ্ত হন। তবে ঘনিষ্ঠ মুহূর্তে স্ত্রীর গোপনাঙ্গে কীটনাশক ট্যাবলেট দেন তিনি। এতে ছটফট করতে থাকেন রিয়া।

পরে আশঙ্কাজনক অবস্থায় বৃহস্পতিবার সকালে রিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নবীনগর থানায় মামলা করেন রিয়া মনির মা মাজেদা বেগম।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় ঘাতক স্বামী নিয়ামত উল্লাহকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status