ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 12:18 PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে চাকরির সুযোগ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ দিয়েছে। প্রতিষ্ঠানটি সাতটি বিভাগে প্রভাষক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক পদে শিক্ষক নেবে। আগ্রহীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

বিভাগের নাম: স্থাপত্য বিভাগ।  পদের নাম : সহযোগী অধ্যাপক। পদের সংখ্যা : ২টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।


পদের নাম : সহকারী অধ্যাপক। পদের সংখ্যা : ২টি স্থায়ী ও ১টি অস্থায়ী পদ (অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।
 
বিভাগের নাম: বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ। সহযোগী অধ্যাপক-১টি অস্থায়ী পদ (অধ্যাপক পদের বিপরীতে)। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

বিভাগের নাম: রসায়ন বিভাগ। পদের নাম: সহযোগী অধ্যাপক। পদের সংখ্যা: ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা।

বিভাগের নাম: নৌযান ও নৌযন্ত্র কৌশল বিভাগ। পদের নাম: সহকারী অধ্যাপক। পদের সংখ্যা : ১টি স্থায়ী ও ১টি অস্থায়ী (সহযোগী অধ্যাপকের বিপরীতে)। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

বিভাগের নাম: ইনস্টিটিউট অব নিউক্লিয়ার পাওয়ার ইঞ্জিনিয়ারিং। পদের নাম : সহকারী অধ্যাপক। পদের সংখ্যা : ১টি স্থায়ী পদ। বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা।

পদের নাম : প্রভাষক। পদের সংখ্যা : ১টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বিভাগের নাম: পুরকৌশল বিভাগ। পদের নাম প্রভাষক। পদের সংখ্যা : ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

বিভাগের নাম: নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ। পদের নাম : প্রভাষক। পদের সংখ্যা:  ২টি অস্থায়ী পদ। বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।

যেভাবে আবেদন: বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আগের ও বর্তমান চাকরির পদমর্যাদা, বেতন স্কেল ও তারিখ উল্লেখ করে ১৫ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। আবেদন ফরম এ ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।

আবেদন ফি : সহযোগী অধ্যাপক পদের জন্য আবেদন ফি ১০০০ টাকা এবং অন্যান্য পদের জন্য আবেদন ফি ৭৫০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার অথবা কম্পট্রোলার অফিস কর্তৃক প্রদত্ত নির্ধারিত জমা রশিদের মাধ্যমে সোনালী ব্যাংক বুয়েট শাখায় জমা দিয়ে আবেদনের সঙ্গে রশিদ সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৯ ফেব্রুয়ারি ২০২২।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status