ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশিদের আধিপত্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 11:43 AM

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশিদের আধিপত্য

আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশিদের আধিপত্য

বিগত ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ সংখ্যক (৩ জন) খেলোয়াড় জায়গা পেয়েছেন। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান।

আজ বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশিত এই দলের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। আর উইকেটকিপারের দায়িত্বে থাকবেন মুশফিকুর রহিম।

দলটিতে আরও স্থান পেয়েছেন পাকিস্তানের ফখর জামান, দক্ষিণ আফ্রিকার জনেমান মালান ও রাসি ভ্যান ডের ডুসেন, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরাঙ্গা ও দুষ্মন্ত চামেরা, আয়ারল্যান্ডের সিমি সিং ও পল স্টার্লিং।

এক নজরে আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ

পল স্টার্লিং, জনেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডের ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামেরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status