ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬ সদস্যের বিষয়ে হাইকোর্টের রুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 11:17 AM

চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬ সদস্যের বিষয়ে হাইকোর্টের রুল

চলচ্চিত্র শিল্পী সমিতির ১৬ সদস্যের বিষয়ে হাইকোর্টের রুল

শিল্পী সমিতির ১৬ সদস্যকে কোনো নোটিশ ছাড়াই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কেন অবৈধ নয়, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার রিটকারীদের আইনজীবী মামুনুর রশিদ রুল জারির বিষয়টি মিডিয়াকে নিশ্চিত করেন।

যদিও শিল্পী সমিতির ভোটাধিকার হারিয়েছেন ১৮৪ জন শিল্পী। তবে আদালতে রিট করেছেন মাত্র ১৬ জন। আর এই ১৬ জনের বিষয়েই আদালত আদেশ জারি করেছেন।

আগমী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে অংশ নিয়েছে দুটি প্যানেল। একটি প্যানেলে সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপূন। অন্যটিতে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status