ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ওপার বাংলার ‘পুতুল নাচের ইতিকথা’য় জয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 21 January, 2022, 10:53 AM

ওপার বাংলার ‘পুতুল নাচের ইতিকথা’য় জয়া

ওপার বাংলার ‘পুতুল নাচের ইতিকথা’য় জয়া

প্রখ্যাত কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পুতুল নাচের ইতিকথা’ থেকে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের খ্যাতনামা নির্মাতা সুমন মুখোপাধ্যায়। আর এতে যুক্ত হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। স্বনামের সেই সিনেমার প্রধান নারী চরিত্রে দেখা যাবে তাকে। সঙ্গে আছেন আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার বলছে, সুমন মুখোপাধ্যায় পাঁচ বছর পর বাংলা ছবি নির্মাণে ফিরছেন। আর সেখানেই আস্থা রাখলেন জয়ার ওপর। এ পরিচালক এ আগে কলকাতাতে ‘হারবার্ট’ (২০০৫), ‘চতুরঙ্গ’ (২০০৮), ‘মহানগর@কলকাতা’ (২০০৯), ‘কাঙাল মালসাট’ (২০১৩), ‘শেষের কবিতা’ (২০১৪) ও ‘অসমাপ্ত’ (২০১৭) তৈরি করেছিলেন। কিছুদিন ব্যস্ত সময় কাটিয়েছেন হিন্দি প্রজেক্টে।

নির্মাতা সুমন বলেন, ‘এই ছবিটার জন্য দুটো জিনিস খুব জরুরি ছিল। দক্ষ অভিনেতা এবং বড় বাজেট। ভালো অভিনেতা নির্বাচনের পাশাপাশি ছবির বিপণনের দিকটাও মাথায় রাখতে হয় এখন। আবীর, জয়া, পরম সেই ব্যালান্সটা করতে পারবে। প্রযোজক সমীরণ দাস (ক্যালাইডোস্কোপ) বাজেটের বিষয়ে আমাকে নির্ভার করেছেন। এই ছবির শুটিং শিডিউল ২৫ দিনের, যেটা বাংলা ছবিতে এখন দেখা যায় না।’

তিনি জানান, স্বাধীনতার পূর্ববর্তী সময়কে ফ্রেমবন্দি করবেন পরিচালক। তিরিশের দশকের শেষের দিক থেকে চল্লিশের দশকের শুরু পর্যন্ত। উপন্যাসের শশীর চরিত্রে আছেন আবীর। জয়াকে দেখা যাবে কুসুমের ভূমিকায় আর কুমুদের চরিত্রটি করছেন পরমব্রত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status