ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
দুর্নীতির মামলায় মহেশখালীর সাবেক পৌর মেয়র কারাগারে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 20 January, 2022, 9:42 PM

দুর্নীতির মামলায় মহেশখালীর সাবেক পৌর মেয়র কারাগারে

দুর্নীতির মামলায় মহেশখালীর সাবেক পৌর মেয়র কারাগারে

দুর্নীতির অভিযোগে করা মামলায় কক্সবাজারের মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরোয়ার আজমের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ শুনানি শেষে এ আদেশ দেন।

 দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী কাজী সানোয়ার আহমেদ বলেন, কাজ না করে প্রকল্পের সাড়ে ছয় লাখ টাকা আত্মসাতের মামলায় আদালতে আত্মসমর্পণ করেন সরোয়ার আজম। দুদকের পক্ষ থেকে তাঁর জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুদক সূত্র জানায়, সরোয়ার আজম পৌর মেয়র থাকাকালে বাদশা মিয়া নামে এক ঠিকাদারকে কাজ না করেও সাড়ে ছয় লাখ টাকা আত্মসাতে সহযোগিতা করেন। ক্ষমতার অপব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৭ সালে সরোয়ারসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছর এই মামলায় অভিযোগপত্র দেয় দুদক। বর্তমানে মামলাটি বিচারাধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status