ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
করেছেন পাঁচ বিয়ে, পার্লারের আড়ালে চালাতেন দেহ ব্যবসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 29 December, 2021, 11:26 AM

করেছেন পাঁচ বিয়ে, পার্লারের আড়ালে চালাতেন দেহ ব্যবসা

করেছেন পাঁচ বিয়ে, পার্লারের আড়ালে চালাতেন দেহ ব্যবসা

ঢাকার আশুলিয়া থেকে মানবপাচার ও পার্লারের আড়ালে জোরপূর্বক দেহ ব্যবসা করার অপরাধে দুই নারীসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

আটকরা হলেন- শাহীন খান (২৮), সেলিনা আক্তার (৩৫) ও জান্নাতুল ফেরদৌস (৩২)।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, একাধিক ভুক্তভোগী র‌্যাব-৪ এর অধিনায়ক বরাবর শাহীন খানের বিরুদ্ধে পর্নোগ্রাফিসহ একাধিক বিষয়ে অভিযোগ করেন। অভিযোগগুলো আমলে নিয়ে র‌্যাবের একটি গোয়েন্দা দল অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল আশুলিয়া থানাধীন এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার ও জোরপূর্বক দেহ ব্যবসায় নিয়োজিত করার অভিযোগে শাহীন খান, সেলিনা আক্তার ও জান্নাতুল ফেরদৌসকে আটক করে।

মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল বলেন, শাহীন স্থানীয় একটি স্কুল থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেন। তিনি সুদর্শন হওয়ায় অল্প বয়সেই চারিত্রিক ও নৈতিক অধঃপতন হয়। মায়ের ইচ্ছা থাকা সত্ত্বেও অষ্টম শ্রেণির পর তাকে আর বিদ্যালয়ে পাঠানো যায়নি। এলাকায় উঠতি বয়সী মেয়েদের সঙ্গে অনৈতিক সম্পর্ক তৈরি করা তার একটি নেশায় পরিণত হয়। চার ভাইয়ের মধ্যে সবচেয়ে ছোট শাহীন বেপরোয়াভাবে চলাফেরা শুরু করেন ও অনৈতিক জীবন-যাপনের দিকে নিজেকে অস্বাভাবিক রূপে ধাবিত করেন।

২০১৪ সালে ২১ বছর বয়সে আশুলিয়ার এক মেয়েকে জোরপূর্বক বিয়ে করেন শাহীন। একইসময়ে আরেক নারীর সঙ্গে অবৈধ সর্ম্পকে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ২০১৬ সালে সেই নারীকেও বিয়ে করেন। এর এক বছর পর ২০১৭ সালে সাভার ব্যাংক কলোনির এক নারীকে বিয়ে করেন। ২০১৯ সালে মোহাম্মদপুর এলাকায় আরেক নারীকে ফাঁদে ফেলে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন এবং পরে বিয়ে করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status