ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩
বাগমারায় এমপি এনামুল হকের মামার দাফন সম্পন্ন
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 28 December, 2021, 11:02 PM

বাগমারায় এমপি এনামুল হকের মামার দাফন সম্পন্ন

বাগমারায় এমপি এনামুল হকের মামার দাফন সম্পন্ন

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর আপন মামা মজিবর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

এমপি এনামুল হকের মামা মজিবর রহমানের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯ টা ৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারনে মৃত্যুবরণ করেছেন তিনি। মজিবর রহমান এর বাড়ি হামিরকুৎসা ইউনিয়নের খামারগ্রাম গ্রামে। বিকেল সাড়ে ৪ টায় শিকদারীর সালেহা ইমারত ডিগ্রী কলেজ মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। উক্ত জানাযায় ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।  

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি। মরহুম মজিবর রহমান এর বিদেহী আত্মার শান্তি কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন এমপি এনামুল হক সহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সেই সাথে বাগমারা প্রেসক্লাবের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status