ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
বসুন্ধরা আই হসপিটালে ১৬ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 December, 2021, 3:50 PM

বসুন্ধরা আই হসপিটালে ১৬ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি

বসুন্ধরা আই হসপিটালে ১৬ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরীব-দুস্থ ১৬ জন রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি সম্পন্ন হয়েছে ।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রফেসর ডা. মৌটুসী ইসলামের তত্ত্বাবধানে সার্জারীতে অংশ নেন- মার্কিন যুক্তরাষ্ট্রের ভিশন স্পেশালিষ্টস অফ ক্যালিফোর্নিয়ার পরিচালক ডা. ফাহাদ এইচ. খান ও ডা. রুবিনা আক্তার।

বসুন্ধরা আই হসপিটালে ১৬ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি

বসুন্ধরা আই হসপিটালে ১৬ রোগীর বিনামূল্যে ফ্যাকো সার্জারি


বৃহস্পতিবার মোট ১৬ জন রোগীর মধ্যে ৯ জন পুরুষ এবং ৭ জন মহিলা রোগীর ফ্যাকো সার্জারি করা হয়েছে ।

এ ব্যাপারে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার এইচআর এডমিনিস্টেশনের মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরীব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে আগে থেকেই এ প্রক্রিয়া চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সারাদেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পের মাধ্যমে এক হাজারেরও অধিক রোগীকে বিনামূল্যে সার্জারি করা হয়েছে। তবে কোভিডের কারণে বিভিন্ন জেলায় কার্যক্রম কিছুটা বন্ধ থাকলেও হসপিটালে এটি চলমান রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status