ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পাকিস্তান নিয়ে ভুল টুইট করে ব্যাপক সমালোচনায় যুক্তরাজ্য
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 9:25 PM

পাকিস্তান নিয়ে ভুল টুইট করে ব্যাপক সমালোচনায় যুক্তরাজ্য

পাকিস্তান নিয়ে ভুল টুইট করে ব্যাপক সমালোচনায় যুক্তরাজ্য

ভুল তথ্য দিয়ে পাকিস্তান নিয়ে টুইট করায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্যের বোল্টন শহর থেকে নির্বাচিত পাকিস্তানি বংশোদ্ভূত এমপি ইয়াসমিন কোরেশি ওই টুইটের সমালোচনা করে সেটি দ্রুত সংশোধনের আহ্বান জানিয়েছেন। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ট্রিবিউন'র।

খবরে বলা হয়, গত ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। সেই সঙ্গে পাকিস্তানে হামলা চালিয়ে ৭০ জন বেসামরিক মানুষকে হত্যায় যুক্ত থাকা পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর ই-জাংভির কমান্ডার ফুরকান বাংলাজায়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিন্তু যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) বিষয়টি নিয়ে একটি টুইট করে। যেখানে বলা হয়- ‘মানবাধিকার লঙ্ঘনের দায়ে মিয়ানমার ও পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।’

বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী আমান্ডা মিলিং-কে চিঠিও দিয়েছেন ইয়াসমিন কুরেশি। যেখানে ফুরকান বাঙ্গালজাই-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে স্বাগত জানালেও ‘মানবাধিকার লঙ্ঘনের জন্য পাকিস্তানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে’, এমন ভুল টুইটের প্রতিবাদ জানিয়েছেন তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status