ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান পশ্চিমবঙ্গের মানুষ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 9:15 PM
সর্বশেষ আপডেট: Saturday, 18 December, 2021, 11:56 AM

উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান পশ্চিমবঙ্গের মানুষ

উন্নত জীবনের আশায় বাংলাদেশে আসতে চান পশ্চিমবঙ্গের মানুষ

মাথা পিছু মোট দেশজ উৎপাদনসহ (জিডিপি) সামাজিক উন্নয়নের কয়েকটি সূচকে ভারতের তুলনায় এগিয়ে বাংলাদেশ। তাই কাজের সন্ধানে বা উন্নত জীবনযাপনের চিন্তায় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে আসার পক্ষে মত দিয়েছেন অনেকেই। এক জরিপে ২৮.৩ শতাংশ ভারতীয় নাগরিক মনে করেন চাকরির সন্ধানে কিংবা আরও উন্নত জীবনযাপনের জন্য অনেকে বাংলাদেশে চলে যেতে পারেন বা যেতে বাধ্য হতে পারেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে গোটা ভারত জুড়ে একটি জরিপ চালায় আইএএনএস-সিভোটার স্ন্যাপ পোল। মোট ২৩৩৯ জন মানুষের ওপর এই জরিপ চালানো হয়। বিভিন্ন বয়সের মানুষের মধ্যে চলে এই জরিপ। সেখানে দেখা গেছে যে, জরিপে অংশগ্রহণকারী অল্প-বয়সীদের একটা অংশের অভিমত, কাজের সন্ধানে পশ্চিমবঙ্গ থেকে অনেকে বাংলাদেশে চলে যেতে পারেন, আর বয়স্ক মানুষের একটা অল্প সংখ্যক মানুষের অভিমত আগামী দিনে এমন দিন আসতেও পারে।

যে তথ্য উঠে এসেছে, তাতে জরিপে অংশ নেওয়া ৩৭.৫ শতাংশ মানুষ কখনওই মনে করেন না যে, আগামী দিনে এমন পরিস্থিতি তৈরি হবে- যখন পশ্চিমবঙ্গ থেকে চাকরির সন্ধানে কিংবা আরও উন্নত জীবনযাপনের জন্য বাংলাদেশে যাবেন। ভবিষ্যতে এমন দিন আসতে পারে, এমন সম্ভাবনা দেখছেন শতকরা ১৯.৮ ভাগ মানুষ। ৮.৫ শতাংশ মানুষের দৃঢ় বিশ্বাস যে আগামী দিনে এমন দিন আসবে, যখন চাকরির খোঁজে পশ্চিমবঙ্গের মানুষ বাংলাদেশে চলে যেতে বাধ্য হবেন।

আর কাজের সন্ধানে নিকট ভবিষ্যতে পশ্চিমবঙ্গ থেকে কোনো মানুষ প্রতিবেশি রাষ্ট্র বাংলাদেশে যেতে পারেন কি না, এ ব্যাপারে তাদের কোন স্বচ্ছ ধারনা নাই- এমনটা জানিয়েছেন জরিপে অংশ নেওয়া ৩৪.২ শতাংশ মানুষ।

সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পূর্বাভাস দিয়েছে যে, মাথা পিছু মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ভারতকে পেছনে ফেলতে যাচ্ছে বাংলাদেশ। আইএমএফএর পূর্বাভাস অনুযায়ী, বাংলাদেশের মাথা পিছু আয় হবে ২১৩৮.৭৯৪ ডলার, আর একই সময়ে ভারতের জনগণের মাথা পিছু আয় হবে ২১১৬.৪৪৪ ডলার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status