ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
স্ত্রী ক্যাটরিনার হাতের রান্না খেয়ে তৃপ্ত ভিকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 7:12 PM

স্ত্রী ক্যাটরিনার হাতের রান্না খেয়ে তৃপ্ত ভিকি

স্ত্রী ক্যাটরিনার হাতের রান্না খেয়ে তৃপ্ত ভিকি

যে রাঁধে, সে চুলও বাঁধে- এই প্রবাদটি আরও একবার প্রমাণিত হলো। বিয়ের পরই নিজের হাতের রান্নায় স্বামীকে মুগ্ধ করে ফেললেন ক্যাটরিনা কাইফ। বুঝিয়ে দিলেন, তিনি কেবল সিনেমার জগতে নয়, সংসারেও তুখোড় ভূমিকা রাখতে পারেন।

গত ৯ ডিসেম্বর নিজের চেয়ে ৫ বছরের ছোট ভিকি কৌশলকে বিয়ে করেছেন ক্যাটরিনা কাইফ। তাদের বিয়ের আনুষাঙ্গিক নানা বিষয় নিয়ে হয়েছে আলোচনা। এবার খবরের শিরোনামে উঠে এল নববধূর রান্নার প্রসঙ্গ।

বিয়ের পরই পাঞ্জাবি রান্নাঘরে ঢুকে পড়েছেন ক্যাট। ভিকির পরিবারের সঙ্গে জমে উঠেছে তার সখ্য। কিচেনে গিয়ে প্রথমেই বানিয়ে ফেললেন সুজির হালুয়া। সেটার ছবি আবার শেয়ার করেছেন ইনস্টাগ্রাম স্টোরিতে। ছবির সঙ্গে ক্যাপশন দিয়েছেন, ‘আমি বানিয়েছি’।

ক্যাটের হাতে রান্না করা সেই হালুয়ার ছবি পোস্ট করেছেন ভিকিও। স্ত্রীর রান্নার প্রশংসায় পঞ্চমুখ অভিনেতা। লিখেছেন, ‘সেরা হালুয়া’।

কথায় বলে, পুরুষের হৃদয়ে পৌঁছতে হয় তার পেটের পথ ধরে। অর্থাৎ সুস্বাদু রান্না খাওয়ালেই নাকি প্রেমের দ্বার প্রসারিত হয়। ভিকি-ক্যাটরিনার ক্ষেত্রেও হয়ত তাই ঘটছে।

উল্লেখ্য, বছর দুয়েক প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নেন ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। তবে প্রেম ও বিয়ের বিষয়টি একেবারে গোপন রেখেছিলেন তারা। বিয়ে সম্পন্ন হওয়ার পর ছবি আপলোডের মধ্য দিয়ে তারা স্বীকার করেন। যদিও আগে থেকেই বিভিন্ন সূত্রে তাদের বিয়ের খবর প্রকাশ্যে চলে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status