ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
ঢাকা ঢাকা ত্যাগ করলেন ভারতের রাষ্ট্রপতি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 17 December, 2021, 2:24 PM

ঢাকা ঢাকা ত্যাগ করলেন ভারতের রাষ্ট্রপতি

ঢাকা ঢাকা ত্যাগ করলেন ভারতের রাষ্ট্রপতি

তিন দিনের সফর শেষে নয়া দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) দুপুর একটা চার মিনিটে দেশের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ভারতের রাষ্ট্রপতি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে গত বুধবার (১৫ নভেম্বর) তিনদিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভারতের রাষ্ট্রপতি। ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ কোবিন্দকে স্বাগত জানান। সেখানে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হয়। বিমানবন্দর থেকে রামনাথ কোবিন্দ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। এরপর তিনি রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। একই দিন কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং মহান বিজয়ের সুবর্ণজয়ন্তীর আলোচনা অনুষ্ঠানে যোগ যেন তিনি। আজ (শুক্রবার) সকালে রাজধানীর রমনা কালী মন্দিরের একটি ভবন উদ্বোধন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status