ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
রেসিপি: শিম বাহার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 1:48 PM

রেসিপি: শিম বাহার

রেসিপি: শিম বাহার

রন্ধনশিল্পী ডা. ফারহানা ইফতেখারের রেসিপিতে সহজেই তৈরি করুন।

আর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মজার এই ব্যঞ্জন।

পদ্ধতি: ২৫০ গ্রাম শিম ধুয়ে কেটে পরিমাণ মতো লবণ ও দু-তিনটা কাঁচামরিচ অল্প পানি দিয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিন।

এবার একটি ডিম ভেঙে ব্লেন্ড করা শিমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিন।

প্যানে দুই টেবিল-চামচ সরিষার তেল দিয়ে গরম করে তিন টেবিল-চামচ পেঁয়াজ-কুচি ও এক টেবিল-চামচ রসুন কুচি দিয়ে দশ মিনিট ভেজে ব্লেন্ড করা শিম মিশিয়ে দিন।

দশ মিনিট ভেজে স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স, ধনে-পাতা কুচি ও দুই টেবিল-চামচ সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status