ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২১ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
পশ্চিমতীরে এক ইসরাইলিকে গুলি করে হত্যা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 17 December, 2021, 11:39 AM

পশ্চিমতীরে এক ইসরাইলিকে গুলি করে হত্যা

পশ্চিমতীরে এক ইসরাইলিকে গুলি করে হত্যা

অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি সেনাদের একটি চেকপোস্টের কাছে এক বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে অবৈধ ইহুদি বসতির এক বাসিন্দা নিহত হয়েছেন।

পশ্চিমতীরের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার এ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর আনাদোলুর।

ইসরাইলি টিভি চ্যানেল কানের প্রতিবেদনে বলা হয়, অধিকৃত নাবলুসের পশ্চিমাঞ্চলে ওই বন্দুক হামলার ঘটনায় এক ইসরাইলি নাগরিক নিহত এবং আরও দুজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

খবরে আরও বলা হয়, ইসরাইলি ওই চেকপোস্টের কাছে হঠাৎ দ্রুতগতির একটি প্রাইভেটকার থামে। এ সময় সামনে দাঁড়িয়ে থাকা ইসরাইলি বসতকারীদের গাড়িতে আচমকা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ওই প্রাইভেটকারটি পালিয়ে যায়।

ইসরাইলি ওই গাড়িটিতে তিন ইহুদি বসা ছিল। এদের মধ্যে একজন ঘটনাস্থলেই প্রাণ হারান। অপর দুজনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে ইসরাইলি সেনাবাহিনীর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা করছে।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্টজ বলেন, দেশটির সেনাবাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে ও দ্রুত অপরাধীকে ধরবে।

আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনি জমি দখল করে গড়ে তোলা এসব ইহুদি বসতিও অবৈধ বলে মনে করেন সবাই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status