সমাজ উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ সংস্থা কক্সবাজারের উখিয়ায় একটি প্রকল্পের জন্য লোক নিয়োগ দেবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন যে কেউ।
পদের নাম: ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার পদসংখ্যা: ১ শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রি, তবে সিএ পাস হলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক, ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত, তবে চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে। বয়স: সর্বোচ্চ ৪৫ বছর কর্মস্থল: উখিয়া, কক্সবাজার বেতন: ৫২,০০০ টাকা
যেভাবে আবেদন আগ্রহী প্রার্থীদের এ ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের নির্ধারিত সিভি ফরম্যাট ডাউনলোড করতে হবে। সিভির হার্ড কপি, আবেদনপত্র, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে পাঠাতে হবে।