ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
ইউক্রেনে আক্রমণে রাশিয়ার ১ লাখ ৭৫ হাজার সৈন্য প্রস্তুত’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 December, 2021, 1:51 PM
সর্বশেষ আপডেট: Sunday, 5 December, 2021, 2:35 PM

ইউক্রেনে আক্রমণে রাশিয়ার ১ লাখ ৭৫ হাজার সৈন্য প্রস্তুত’

ইউক্রেনে আক্রমণে রাশিয়ার ১ লাখ ৭৫ হাজার সৈন্য প্রস্তুত’

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে মার্কিন প্রশাসনিক কর্মকর্তা ও এক গোয়েন্দা নথির বরাত দিয়ে জানিয়েছে, ইউক্রেন আক্রমণে বিপুলসহ প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আগামী বছরের শুরুতে সম্ভাব্য এই আক্রমণের জন্য এক লাখ ৭৫ হাজার সৈন্য প্রস্তুত করছে দেশটি।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়েছে, যুদ্ধের প্রস্তুতিতে রাশিয়া ইতোমধ্যেই অর্ধেক সৈন্যকে ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে। রাশিয়ার পরিকল্পনা হচ্ছে ইউক্রেনের বিরুদ্ধে ২০২২ সালের শুরুতে এক সামরিক আগ্রাসন শুরু করা।
অপর এক সূত্রে গণমাধ্যমটি দাবি করেছে, বর্তমানে ইউক্রেন সীমান্তে চার এলাকায় রাশিয়া সৈন্য মোতায়েন করছে। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন চালানোকে 'প্রচণ্ড কঠিন' করে তুলতে বিবিধ পদক্ষেপ নিচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status