ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
আগামী সপ্তাহে পুতিন-বাইডেন বৈঠক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 December, 2021, 1:29 PM

আগামী সপ্তাহে পুতিন-বাইডেন বৈঠক

আগামী সপ্তাহে পুতিন-বাইডেন বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মস্কো টাইমস।

ক্রেমলিনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ইউরি উসাকভের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগামী সপ্তাহে এক ভিডিও বৈঠক অনুষ্ঠিত হতে পারে পুতিন ও বাইডেনের মধ্যে। করোনার কারণে এই বৈঠক ভার্চুয়্যালি হবে।

তবে ঠিক কবে এই বৈঠক আয়োজিত হবে সে সম্পর্কে নিশ্চিত কিছু জানাননি ইউরি উসাকভ।

চলমান ইউক্রেন সঙ্কট নিয়ে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের সঙ্গে রাশিয়ার দ্বন্দ্বের পরিপ্রেক্ষিতে এই বৈঠক হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইউরি উসাকভ জানিয়েছেন, মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পরই বৈঠকের চূড়ান্ত সময় জানিয়ে দেওয়া হবে।

এদিকে ইউক্রেন পরিস্থিতি নিয়ে গত বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ সুইডেনের স্টকহোমে বৈঠক করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status