ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
ইয়াবা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 November, 2021, 2:36 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 November, 2021, 3:08 PM

ইয়াবা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা

ইয়াবা দেখে ফেলায় যুবককে কুপিয়ে হত্যা

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এক ইয়াবা কারবারির নেতৃত্বে এক যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। তাৎক্ষণিক এ ঘটনায় পুলিশ ওই ইয়াবা কারবারির পিতা অচি আলমকে আটক করে। রবিবার (২৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের ধন্যপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাহবুবুর রহমান (২৮) উপজেলার সোনাপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মেরি পাড়ার দেলু বেপারী বাড়ির জয়নাল আবেদীনের ছেলে।
সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ জাফর আলম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত মাহবুবুর রহমান একই এলাকার সাদ্দামের সাথে চলা ফেরা করত। গতকাল শনিবার মাহবুব সাদ্দাম হোসেনের কাছে কিছু ইয়াবা দেখতে পায়। এরপর সে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে (মেম্বার) জানিয়ে দেওয়ার এবং সাদ্দামকে ইউপি সদস্যের কাছে সোপর্দ করার হুমকি দেয়। এ নিয়ে দু’জনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। ইয়াবা কারবারি সাদ্দাম রবিবার সকালে মাহবুবুরকে মুঠোফোনে ধন্যপুর গ্রামে ডেকে নেয়। সেখানে সাদ্দাম, তার বাবা অচি আলম ও ভগ্নিপতি চৌধরী দেশীয় ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপুরি ছুরিকাঘাত করলে মাহবুবুর ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ সকাল ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। একই সাথে অচি আলম নামে অভিযুক্ত এক আসামিকে আটক করে।

এসআই জাফর আলম বলেন, হত্যাকাণ্ডের বিষয়টি পুলিশ আরও গভীরভাবে খতিয়ে দেখছে। তদন্ত শেষে পরে এ বিষয়ে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status