ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
যশোরের বাঘারপাড়ায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে জরিমানা
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 November, 2021, 11:45 PM

যশোরের বাঘারপাড়ায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে জরিমানা

যশোরের বাঘারপাড়ায় নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে জরিমানা

যশোরের বাঘারপাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পোস্টার লাগানোর আচরণবিধি ভঙ্গ করায় ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার  সন্ধ্যা পর্যন্ত জহুরপুর ও রায়পুর ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।
বাঘারপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ অভিযানের নেতৃত্ব দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে দেয়ালে পোস্টার ও বিলবোর্ড লাগানোর দায়ে জহুরপুর ইউনিয়নে ছয়জন ও রায়পুর ইউনিয়নে দু’জন প্রার্থীর লোকজনকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


আসন্ন ইউপি নির্বাচনের আচরণবিধিতে পোস্টার লাগানো বিষয়ে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে। সেসব নির্দেশনা না মানায় জরিমানা করা হচ্ছে। একইসঙ্গে যথাযথভাবে আচরণবিধি মানতে সচেতন করা হচ্ছে নির্বাচনে অংশগ্রহনণকারী সব প্রার্থীদের।

আচরণবিধি ভঙ্গকারী কোন প্রার্থীকেই ছাড় দেয়া হবে না।ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status