ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
ঘিওরে ৭ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Thursday, 25 November, 2021, 11:38 PM

ঘিওরে ৭ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

ঘিওরে ৭ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা

মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোট ৭ টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। আজ মঙ্গলবার দুপুর ২ টায় এ তথ্য নিশ্চিত করেন উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক গৌরাঙ্গ কুমার ঘোষ। 


উপজেলার ৭ টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা, বানিয়াজুরী ইউনিয়নে মোঃ নুর আলম, পয়লা ইউনিয়নে মোঃ হারুন অর রশিদ, সিংজুরী ইউনিয়নে মোঃ আব্দুল আজিজ, ঘিওর ইউনিয়নে মোঃ হামিদুর রহমান, বরটিয়া ইউনিয়নে মোঃ সামছুল মোল্লা রওশন, বালিয়াখোড়ায় এম এ লতিফ, এবং নালী ইউনিয়নে মোঃ আব্দুল কুদ্দুস।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, উপজেলার ৭ টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব ইউনিয়নেই একাধিক প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন  ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালামসহ শীর্ষ স্থানীয় নেতারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডে পাঠান। এর প্রেক্ষিতে ২৩ নভেম্বর  আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ঘিওর উপজেলার ৭ টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেন। 


ঘোষিত তফশিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ২৫ নভেম্বর, মনোনয়ন পত্র বাছাইয়ের শেষ তারিখ ২৮ নভেম্বর, প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর   এবং আগামী ২৩ ডিসেম্বর ২০২১ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status