ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
শেষ মুহূর্তে টেস্ট দলে খালেদ-শহীদুল!
অনলাইন ডেস্ক
প্রকাশ: Thursday, 25 November, 2021, 6:19 PM

শেষ মুহূর্তে টেস্ট দলে খালেদ-শহীদুল!

শেষ মুহূর্তে টেস্ট দলে খালেদ-শহীদুল!

গত কয়েকটি সিরিজ ধরেই বাংলাদেশের ক্রিকেটে দল নির্বাচন নিয়ে অদ্ভুত সব ঘটনা ঘটছে। হুটহাট নতুন ক্রিকেটারদের দলে ডাকা হচ্ছে, আবার খেলানোও হচ্ছে না। এর ধারাবাহিকতায় পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগের দিন সন্ধ্যায় বাংলাদেশ দলে এলো পরিবর্তন। চট্টগ্রাম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডে সুযোগ পেয়েছেন দুই পেসার খালেদ আহমেদ আর পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া শহীদুল ইসলাম।

দুজনকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করা নিয়ে আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, 'আমাদের কয়েকজন পেসার ইনজুরিতে আক্রান্ত। এই টেস্টের জন্য আমরা তাসকিন আর শরীফুলকে পাচ্ছি না। তাছাড়া অন্য পেসারদের ব্যাকআপ রাখারও প্রয়োজন আছে। খালেদ আর শহীদুল দুজনেই ফিট আছে এবং খেলার জন্য প্রস্তুত হয়ে আছে।'

গত ২২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ের সময় ডানহাতে চোট পেয়ে মাঠ ছাড়েন তাসকিন আহমেদ। পরে মাঠে ফিরে বল করলেও ম্যাচ শেষে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে কারণে তিনি টেস্ট সিরিজে নেই। এছাড়া তরুণ পেসার শরীফুল ইসলামও চোটের কারণে টেস্ট স্কোয়াডে নেই। পেস আক্রমণে ইবাদত হোসেন, আবু জায়েদ আর রেজাউর রহমানের সঙ্গে যুক্ত হলেন খালেদ আর শহীদুল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status