ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
চিত্রনায়িকা মিম পেলেন সেরা করদাতার পুরস্কার
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 24 November, 2021, 7:54 PM

চিত্রনায়িকা মিম পেলেন সেরা করদাতার পুরস্কার

চিত্রনায়িকা মিম পেলেন সেরা করদাতার পুরস্কার

জাতীয় রাজস্ব বোর্ডের ২০২০-২০২১ অর্থবছরের অভিনয়শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার পুরস্কার পেয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। টানা দুইবার অভিনেত্রী হিসেবে সেরা করদাতার খেতাব পেলেন তিনি।

২৪ নভেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তিনিসহ সেরা করদাতাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিসআই সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন।
মিম বলেন, আবারও এই সম্মাননা পেয়ে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞ। আমি মনে করি নিয়মিত কর প্রদান করা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব। আমি আমার দায়িত্ব পালন করেছি।

এ বছর ১৪১ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান সেরা করদাতার সম্মাননা পেয়েছেন।

এর মধ্যে বিনোদন জগতের ছয়জন তারকা রয়েছেন। মিম ছাড়াও তালিকায় আছেন সুবর্ণা মুস্তাফা ও বাবুল আহমেদ; সংগীতশিল্পী শাখায় আছেন কুমার বিশ্বজিৎ, তাহসান রহমান খান ও এস ডি রুবেল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status