ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
সংসদে মহাসড়ক বিল ২০২১ উত্থাপন করলেন এনামুল হক এমপি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 14 November, 2021, 10:47 PM


সংসদে মহাসড়ক বিল ২০২১ উত্থাপন করলেন  এনামুল হক এমপি

সংসদে মহাসড়ক বিল ২০২১ উত্থাপন করলেন এনামুল হক এমপি

মহান জাতীয় সংসদে মহাসড়ক বিল ২০২১ উত্থাপন করা হয়েছে। মহাসড়ক বিল ২০২১ পরীক্ষাকরণ সংক্রান্ত সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সভাপতি মোঃ একাব্বর হোসেন এমপি এর পক্ষে উত্থাপন করেন, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। রোববার মহান জাতীয় সংসদের পঞ্চম অধিবেশনে তিনি এই বিলটি উত্থাপন করেছেন।


জাতীয় সংসদের গত ০৪-০৯-২০২১ তারিখের বৈঠকে উত্থাপিত মহাসড়ক  বিল ২০২১, জাতীয় সংসদের কার্যপ্রনালী বিধির ২৪৬ বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। 


কমিটি ২৬-০৯-২০২১ খ্রিঃ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরুপে পরীক্ষা করে। এদিকে বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সাথে সড়ক পরিবহণ  ও সেতু মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন তাঁদেরকেও আন্তরিক ধন্যবাদ জানান তিনি।


কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুটিনাটি দিক পরীক্ষা করে কমিটি মহাসড়ক বিল ২০২১ কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাস করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করেছে। এ সময় মহান জাতীয় সংসদের অধিবেশনে উপস্থিত ছিলন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status