|
সাবেক প্রেমিক সালমান ক্যাটরিনার বিয়েতে কি যাবেন ?
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাবেক প্রেমিক সালমান ক্যাটরিনার বিয়েতে কি যাবেন ? এ উপলক্ষে রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বারওয়ারা সিক্স সেন্সেস ফোর্ট ইতোমধ্যে সেজে উঠছে। সেখানে রেকির জন্য পৌঁছে গেছে ভিকি-ক্যাটরিনার ১০ সদস্যের একটি টিম। যাবতীয় আয়োজন খতিয়ে দেখছে তারা। যদিও তারকা জুটির তরফ থেকে এখনও পর্যন্ত এই বিয়ের কথা নিশ্চিত করা হয়নি। তবে এমন পরিস্থিতির সঙ্গে বেশ পরিচিত অনুরাগীরা। বিরাট কোহলি-আনুশকা শর্মা থেকে বরুণ ধাওয়ান-নাতাশা দালা- বিয়ের কথা নিজেদের মুখে আগেভাগে কেউই জানাননি। ইয়ামি গৌতমের মতো তারকা তো চটপট বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন। তেমনই হয়তো করতে চলেছেন ভিকি-ক্যাটরিনা। এদিকে, তারকা এ জুটির বিয়েতে কারা আমন্ত্রিত? সেই প্রশ্ন নিয়েও চলছে বিস্তর জল্পনা। জানা গেছে এই বিয়েতে উপস্থিত থাকবেন বলিউডের নামীদামী তারকারা। আমন্ত্রিত তালিকায় রয়েছেন, করণ জোহর, আলি আব্বাস জাফর, কবীর খান, মিনি মাথুর, রোহিত শেঠি, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, নাতাশা দালালসহ অনেকে। তবে প্রশ্ন হচ্ছে, ক্যাটরিনার সবচেয়ে কাছের মানুষ সালমান খানকে ঘিরে। ক্যারিয়ারের শুরু থেকেই বলিউডে ক্যাটরিনাকে আগলে রেখেছেন ভাইজান। তাদের প্রেম নিয়েও একটা সময় বিস্তর চর্চা ছিল। পরবর্তীতে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়ান ক্যাটরিনা। কিন্তু টেকেনি সেই প্রেম। রণবীরের সঙ্গে ব্রেক-আপের পরেও সারাক্ষণ ক্যাটরিনাকে ইমোশ্যানাল সাপোর্ট দিয়েছেন মেন্টর সালমান খান। ক্যাটরিনা বাস্তব জীবনে দুলহানিয়া সাজলে পাশে কি দেখা মিলবে সল্লু মিঁয়ার? সেই প্রশ্নে উত্তাল বলিউডপাড়া। কিন্তু সাবেক প্রেমিকার বিয়েতে সালমান থাকবেন কিনা সে বিষয় এখনও চূড়ান্ত নয়। আপতত ভিকি ও ক্যাটরিনা দুজনেই নিজেদের কাজ গোছাতে ব্যস্ত। বিয়ের আগে লম্বা ছুটি নেবেন ক্যাটরিনা। নতুন সংসার গুছিয়ে আবার কাজে ফিরবেন। গুঞ্জন, দিওয়ালিতে চুপিসারে বাগদান সেরেছেন দুজনে। এবার তাদের চার হাত এক হওয়ার অপেক্ষা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
