ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৪ মে ২০২৬ ৩১ বৈশাখ ১৪৩৩
বিশ্বের সবচেয়ে লম্বা নারী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 1:51 PM

বিশ্বের সবচেয়ে লম্বা নারী

বিশ্বের সবচেয়ে লম্বা নারী

বিশ্বের সবচেয়ে লম্বা নারী হওয়ার বিশ্ব রেকর্ড করলেন তুরস্কের রুমেইসা গেলগি। বিরল রোগের কারণে রুমেইসা গেলগির উচ্চতা সাত ফুট সাত ইঞ্চি। ২৪ বছর বয়সী রুমেইসা বেশিরভাগ সময় হুইল চেয়ার ব্যবহার করে চলাচল করেন। এ ছাড়া তিনি ওয়াকিং ফ্রেমও ব্যবহার করে হাঁটতে পারেন।

২০১৪ সালে সবচেয়ে লম্বা কিশোরী নারী হিসেবে রেকর্ড গড়েছেন রুমেইসা। এ বিষয়ে তিনি বলেন, প্রতিটি অসুবিধা আপনার নিজের জন্য একটি সুবিধা হতে পারে, তাই আপনি যেমন তেমনভাবে নিজেকে গ্রহণ করুন।

মার্কিনভিত্তিক ন্যাশনাল অর্গানাইজেশন ফর রেয়ার ডিজ অর্ডারের মতে, উইভার সিন্ড্রোম সাধারণত জন্মের আগে শুরু হয় এবং কখনো কখনো মাংসপেশির স্বর বৃদ্ধি, অত্যন্ত প্রশস্ত চোখ, প্রশস্ত কপাল, পায়ের বিকৃতি এবং অস্বাভাবিকভাবে বড় কান থাকে। এর কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। তবে অনেক গবেষক মনে করেন, উত্তরাধিকার সূত্রে এমন হতে পারে।
 
এদিকে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস থেকে দ্বিতীয়বারের মতো গেলগিকে স্বাগত জানানো হয়েছে। উচ্চতায় লম্বা হওয়ার পাশাপাশি গেলগির হাতও স্বাভাবিক মানুষের চেয়ে অনেক লম্বা। তিনি বলেন, আমি সবার থেকে আলাদা থাকতে পছন্দ করি। এটি আকর্ষণীয় এবং আমাকে বিশেষ অনুভব করায়।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status