ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৩
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 11 November, 2021, 1:57 PM

কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৩

কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীর রায়পুরায় কেন্দ্র দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩ জন।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে উপজেলার বাঁশগাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাঁশগাড়ি এলাকার হেকিম মিয়ার ছেলে সালাউদ্দিন মিয়া (৪০)। তিনি নৌকা প্রতীকের প্রার্থী আশরাফুল সরকারের সমর্থক বলে জানিয়েছে এলাকাবাসী।জানা গেছে, বাঁশগাড়ি ইউপিতে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন আশরাফুল হক সরকার। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ‘মোবাইল ফোন’ প্রতীকের জাকির হোসেন। কয়েক দিন ধরেই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

বুধবার (১০ নভেম্বর) সন্ধ্যায় দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।থেমে থেমে সংঘর্ষ চলে। পরে বৃহস্পতিবার (১১ নভেম্বর) ভোরে গুলিবিদ্ধ হয়ে মারা যায় সালাউদ্দিন। এ সময় বাকি আহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জন মারা যান।

সালাউদ্দিনের স্ত্রী আকলিমা আক্তার বলেন, আজ ভোরে গুলিবিদ্ধ হয়ে আমার স্বামী মারা যায়।

রায়পুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার সত্যজিত কুমার ঘোষ বলেন, আজ ভোরে দু’গ্রুপের সংঘর্ষে দুলাল মিয়া নামে একজন নিহত হয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা। আর কয়জন মারা গেছে তা নিশ্চিত হতে পারিনি।

এদিকে নরসিংদী সদর হাসপাতালের মর্গে সালাউদ্দিন মিয়া (৪০) নামে একজনের মরদেহ এসে পৌঁছেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status