ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষিকার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 November, 2021, 7:45 PM

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল স্কুলশিক্ষিকার

বগুড়ায় স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে জাকিয়া সুলতানা (৪০) নামের এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে বগুড়া সদরের ঠেঙ্গামারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলশিক্ষিকা জাকিয়া শিবগঞ্জ উপজেলার রায়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে কর্মরত ছিলেন। এছাড়া তিনি শিবগঞ্জ উপজেলার রায়নগর গ্রামের আচঁলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের স্ত্রী। তবে তিনি স্বামীর সঙ্গে বগুড়া সদরের উপশহর এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেল ৪টায় স্কুল ছুটির পর স্বামীর সঙ্গে মোটরসাইকেল যোগে কর্মস্থল থেকে বগুড়া শহরে বাসায় ফিরছিলেন জাকিয়া। পথিমধ্যে বগুড়া-রংপুর মহাসড়কে ঠেঙ্গামারা এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের পেছনে বসে থাকা জাকিয়া মহাসড়কে পড়ে যান। এসময় পেছন থেকে একটি অজ্ঞাত বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় টিএমএসএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর তিনি মারা যান।

সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সড়ক দুর্ঘটনায় নিহত জাকিয়া সুলতানার মরদেহ তার বাবার বাড়ি রায়নগর গ্রামে নেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status