ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
নৌকার চেয়ারম্যান প্রার্থী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 10 November, 2021, 7:40 PM

নৌকার চেয়ারম্যান প্রার্থী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নৌকার চেয়ারম্যান প্রার্থী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

নড়াইলের আওয়ামী লীগ নেতা সৈয়দ আবিদুল ইসলাম ও তার স্ত্রী ইসরাত জাহান সহেলীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা হয়েছে। গত সোমবার (৮ নভেম্বর) বিকেলে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে, ওই কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

আবিদুল ইসলাম সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নড়াইল সদর উপজেলার ১৩টি ইউপিতে ভোটগ্রহণ হবে।

আবিদুল ইসলাম ওই ইউনিয়নের পাইকড়া গ্রামের মৃত সৈয়দ আকবর আলীর ছেলে। তিনি নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে পরাজিত হন তিনি।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৯ সালের একটি অভিযোগের ভিত্তিতে দুদক ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তাদের সম্পদের অনুসন্ধান করে। অনুসন্ধানে সৈয়দ আবিদুল ইসলামের (৫০) ৫ কোটি ৪৫ লাখ ৫৬ হাজার ৬২২ টাকা এবং তার স্ত্রী ইসরাত জাহান সহেলীর ৮০ লাখ ৯৬ হাজার ২৭১ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ থাকার তথ্য পাওয়া যায়।

দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ে উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত জানান, জ্ঞাত আয়বহির্ভূত ওই সম্পদ অর্জনের তথ্য পেয়ে তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status