ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
ব্যাংকে পিকে হালদারের ৬ হাজার কোটি টাকা লেনদেন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 November, 2021, 4:25 PM

ব্যাংকে পিকে হালদারের ৬ হাজার কোটি টাকা লেনদেন

ব্যাংকে পিকে হালদারের ৬ হাজার কোটি টাকা লেনদেন

বিদেশে পালিয়ে থাকা পিকে হালদারের ৪২৬ কোটি টাকার অবৈধ সম্পদ, বিভিন্ন ব্যাংকে ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেন এবং ১ কোটি ১৭ লাখ ডলার কানাডায় পাচারের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১০ নভেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বুধবার দুদকের উপ-পরিচালক সালাউদ্দিনের তদন্ত প্রতিবেদনের আলোকে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। শিগগিরই বিচারিক আদালতে এ চার্জশিট পেশ করবে সংস্থাটি।
দুদকের অনুমোদিত চার্জশিটে পিকে হালদারসহ ১৪ জনকে আসামি করা হয়েছে। বাকি আসামিরা হলেন- পিকে হালদারের মা লীলাবতী হালদার, অবান্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, পূর্নিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রী, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজীব সোম, সুব্রত দাশ, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status