ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
চাঞ্চল্যকর তথ্য, হাসপাতালে ৩০ বছর ধরে টয়লেটের পানি পান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 10 November, 2021, 12:34 PM

চাঞ্চল্যকর তথ্য, হাসপাতালে ৩০ বছর ধরে টয়লেটের পানি পান

চাঞ্চল্যকর তথ্য, হাসপাতালে ৩০ বছর ধরে টয়লেটের পানি পান

জাপানের বিখ্যাত ওসাকা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে টানা ৩০ বছর ধরে পান করা হচ্ছে টয়লেটের পানি! গত ২০ অক্টোবর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। এরপর ঘটনা জানাজানি হলে স্থানীয় এক গণমাধ্যম ইয়োমিউরি শিম্বুনের প্রতিবেদনে উঠে আসে বিষয়টি।

জাপানের সুইতায় ওই মেডিকেল কলেজ হাসপাতালটি অবস্থিত। জানা গেছে, দীর্ঘদিন ধরে বাথরুমের টয়লেটের সঙ্গে ভুলবশত পানির লাইনের সংযোগ ঘটে যায়। হাসপাতালের স্টাফ, রোগীরা সেই পানি খেয়েছেন, হাত ধুয়েছেন, এমনকি তাদের অন্যান্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করেছেন গত ৩০ বছর ধরে। সম্প্রতি হাসপাতালটির নতুন একটি ভবন পরিদর্শনে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং পরীক্ষা করা হচ্ছে পানির অবস্থা কী। যদিও কারো স্বাস্থ্যের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটি এখনও জানা যায়নি। হাসপাতাল কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখছে প্রতিবেদন প্রকাশের পর।

প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষ পানির রং ও স্বাদ এক সপ্তাহ পর পর পরীক্ষা করে দেখেছে যে, ২০১৪ সালের পর কোনো সমস্যা দেখা দেয়নি।

সংবাদ সম্মেলন করে ওসাকা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট কাজুহিকো নাকাতানি ক্ষমা প্রার্থনা করে বলেছেন, আমি অত্যন্ত দুঃখিত যে উন্নত চিকিৎসা সেবা প্রদানকারী বিশ্ববিদ্যালয় হাসপাতালটি উদ্বেগের সৃষ্টি করেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status