ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ৯ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
স্কুলের কক্ষে ধর্ষণ! নৈশপ্রহরী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 8:40 PM

স্কুলের কক্ষে ধর্ষণ! নৈশপ্রহরী গ্রেপ্তার
যশোরের মনিরামপুরের শ্যামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই প্রতিষ্ঠানের নৈশপ্রহরী আতাউর রহমানের (৩১) বিরুদ্ধে। এ ঘটনায় সোমবার (৮ নভেম্বর) মধ্যরাতে আতাউরের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে ওই কিশোরী।

এর আগে, সোমবার সন্ধ্যা ৭টার দিকে আতাউর এবং ওই নারীকে বিদ্যালয়ের অফিস কক্ষে এক সঙ্গে দেখতে পেয়ে আটকে রাখে স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে হেফাজতে নেয়। অভিযুক্ত আতাউর শ্যামনগর গ্রামের আলী মুনসুরের ছেলে। ওই কিশোরীর বাড়িও একই গ্রামে। তিনি অভয়নগরের নওয়াপাড়ার একটি পাটকলের শ্রমিক।

মনিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) যোগেশ চন্দ্র মন্ডল বলেন, সোমবার সন্ধ্যায় শ্যামনগর বাজারে ডাক্তার দেখিয়ে স্কুল মাঠ দিয়ে বাড়ি ফিরছিল ওই কিশোরী। এ সময় তাকে ডেকে টেনে অফিসকক্ষে নিয়ে যান আতাউর। পরে তাকে ওই কক্ষে ধর্ষণ করেন।

যোগেশ মন্ডল বলেন, ঘটনাটি দেখে ফেলেন আশপাশের লোকজন। তখন তারা আতাউরকে ধরে মারধর করেন। খবর পেয়ে আমরা আতাউর ও বাদীকে উদ্ধার করে থানায় নিয়ে আসি।

স্থানীয়রা জানান, লোকজন দেখে আতাউর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন তাঁকে গণপিটুনি দিয়ে অফিসকক্ষে ওই কিশোরীর সঙ্গে আটকে রাখা হয়।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বলেন, আতাউরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী কিশোরী। মঙ্গলবার (৯ নভেমম্বর) দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়েছে।

মনিরামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা সেহেলী ফেরদৌস বলেন, আতাউরের ঘটনা শুনেছি।  তাঁর নিয়োগ চুক্তিভিত্তিক। নিয়োগ চুক্তি বাতিল করে কাগজপত্র আমার অফিসে পাঠাতে প্রধান শিক্ষককে নির্দেশনা দিয়েছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status