ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021 বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ'র স্পনসর ইউসিবি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 11:05 AM

'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021 বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ'র স্পনসর ইউসিবি

'বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021 বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ'র স্পনসর ইউসিবি

৪ নভেম্বর ২০২১ এবং ৮ নভেম্বর ২০২১ এ লন্ডন এবং ম্যানচেস্টার, যুক্তরাজ্যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন দ্বারা আয়োজিত "বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট 2021: বিল্ডিং সাসটেইনেবল গ্রোথ পার্টনারশিপ" এর গর্বিত স্পনসর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড।


৮ নভেম্বর ২০২১ তারিখে ম্যানচেস্টার অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি।


অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি; বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান মো: সিরাজুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।


এর আগে,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ নভেম্বর ২০২১ তারিখে লন্ডন অধিবেশনের প্রধান অতিথি ছিলেন। 


তার সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোনেম, এমপি, 


ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি এবং এক্সিকিউটিভ কমিটি, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী।


উভয় দেশের অনেক সম্মানিত ও বিশিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন সংস্থার উপস্থিতিতে শীর্ষ সম্মেলনটি আয়োজিত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status