ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
১৫ই নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 9 November, 2021, 11:03 AM

১৫ই নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা

১৫ই নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা

আগামী ১৫ নভেম্বর থেকে পর্যটন ভিসা দেবে ভারত।  'সংক্ষিপ্ত' পর্যটন ভিসা চালু করছে ভারত। তবে শুধু  আকাশপথে চলাচলের জন্য এ ভিসা দেওয়া হবে। ১২০ দিন মেয়াদের এ ভিসায় থাকা যাবে সর্বোচ্চ ৩০ দিন।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতের  হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় তিনি দুই দেশের একত্রে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

বিক্রম দোরাইস্বামী আরো বলেন, 'পেমেন্ট সংক্রান্ত সমস্যায় আখাউড়া-আগরতলা রেললাইন নির্মাণ কাজে সমস্যা দেখা দেয়। আগামী সপ্তাহে প্রকল্পটি পরিদর্শনের কথা রয়েছে। আশা করছি শিগগির কাজ শেষ হবে।' তিনি বলেন, 'এখনও করোনা পরিস্থিতি চলমান। এ কারণে আপাতত আকাশপথ ব্যবহার করে যাওয়ার জন্য পর্যটন ভিসা দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে সড়ক ও রেলপথে যাওয়ার ভিসা দেওয়া হবে।'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status