ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
আইন লঙ্ঘন করে তেলের দাম বাড়িয়েছে বিপিসি: ক্যাব
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 8 November, 2021, 1:34 PM

আইন লঙ্ঘন করে তেলের দাম বাড়িয়েছে বিপিসি: ক্যাব

আইন লঙ্ঘন করে তেলের দাম বাড়িয়েছে বিপিসি: ক্যাব

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আইন লঙ্ঘন করে ডিজেল ও কেরোসিনের দাম বাড়িয়েছে বলে দাবি করেছে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। আজ সোমবার (৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে ক্যাবের পক্ষ থেকে এ বক্তব্য উপস্থাপন করেন সংগঠনটির জ্বালানি উপদেষ্টা ড. শামসুল আলম।

তিনি বলেন, বাংলাদেশ এনার্জি কমিশন আইন অনুযায়ী জ্বালানির দাম বাড়ানোর এখতিয়ার একমাত্র বিইআরসির। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) তেলের দাম বাড়িয়ে আইনটির ৩৪(৪) উপধারা লঙ্ঘন করেছে।  আইনের ৪৭ ধারায় আইন লঙ্ঘনের শাস্তির কথাও বলা আছে।

শামসুল আলম আরও বলেন, তাই অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে প্রক্রিয়া অনুসারে মূল্যবৃদ্ধির প্রস্তাব বিইআরসির কাছে পাঠানো হোক। তারা তাদের প্রক্রিয়া অনুযায়ী প্রস্তাব যাচাই-বাছাই করবে।

এর আগে, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের মূল্য প্রতি লিটার ৬৫ থেকে বৃদ্ধি পেয়ে ৮০ টাকা কার্যকর হয়েছে গত বৃহস্পতিবার থেকে। তবে অকটেনের দাম ৮৯ টাকা ও পেট্রোলের দাম আগের মতোই প্রতি লিটার ৮৬ টাকা থাকছে। দাম বৃদ্ধির কারণ হিসেবে সরকার বলছে, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ক্রমবর্ধমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status