ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নৌকার প্রার্থীর প্রচারণাকালে যুবলীগ নেতা গুলিবিদ্ধ
নতুন সময় পতিনিধি
প্রকাশ: Monday, 8 November, 2021, 11:55 AM

নৌকার প্রার্থীর প্রচারণাকালে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

নৌকার প্রার্থীর প্রচারণাকালে যুবলীগ নেতা গুলিবিদ্ধ

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীর পক্ষে প্রচারণার সময় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় বিদ্রোহী প্রার্থীর হামলায় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল রোববার রাত ৮ টার দিকে পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকা থেকে দলীয় সমাবেশ শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে।

পিরোজপুর জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান মানিক বিষয়টি নিশ্চিত করেছেন। আহদের মধ্যে পিরোজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি হাসান সিকদার ও জেলা যুবলীগ নেতা ইরতিজা হাসান রাজুও রয়েছেন।

আহত ইরতিজা হাসান রাজু বলেন, ‘নৌকা মার্কার পক্ষে প্রচারণা জন্য শংকরপাশা এলাকায় আমারা যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ যাই। শংকারপাশা ইউনিয়নের মল্লিকবাড়ী এলাকায় গেলে হঠাৎ করে আনারস মার্কার প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজন তাদের ওপর গুলি করে এবং অস্ত্র নিয়ে হামলা করে। এ সময় আনারস মার্কার লোকজনের গুলিতে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সাল মাহবুব শুভ গুলিবিদ্ধ হন এবং সদর উপজেলা স্বেচ্ছা্সেবকলীগ সহ-সভাপতি হাসান সিকদারে মাথায় অস্ত্র দিয়ে কোপ দেয়।’ এ ছাড়া আরও কয়েকজন নেতাকর্মীকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় নেতাকর্মীদের সহাসয়তায় ফয়সাল মাহবুব শুভসহ আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় বলেও জানান তিনি।

পিরোজপুর জেলা যুবলীগের সাবেক আহবায়ক পৌর কাউন্সিলর সাদউল্লাহ লিটন বলেন, ‘নৌকা মার্কার পক্ষে শান্তিপূর্ণ প্রচারণা করার সময় পূর্ব-পরিকল্পিতভাবে আনারস মার্কার প্রার্থী নাসির হোসেন মাতুব্বরের লোকজন তাদের ওপর গুলি করে এবং অস্ত্র দিয়ে হামলা করেছে।’ এ প্রসঙ্গে জানতে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন মাতুব্বরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

পিরোজপুর জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রানা সাহা বলেন, গুরুতর অবস্থায় ফয়সাল মাহবুব শুভ ও হাসান সিকদারকে হাসপাতালে আনা হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অন্য আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, শংকরপাশা ইউনিয়ে নির্বাচনী সহিংসতায় ফয়সাল মাহাবুব শুভ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেওে জানান পুলিশের এই কর্মকর্তা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status