ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
গাংনীতে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত
নতুন সময় পতিনিধি
প্রকাশ: Monday, 8 November, 2021, 11:45 AM

গাংনীতে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত

গাংনীতে নির্বাচনী সহিংসতায় দুই ভাই নিহত

কুষ্টিয়ার মেহেরপুর উপজেলার গাংনীতে নির্বাচনী সহিংসতায় আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ সোমবার সকাল ১০টায় গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লক্ষীনারায়নপুর ধলাগ্রামের সুলতান মিয়ার ছেলে জাহারুল ইসলাম (৫৫) ও তার ভাই সাহাদুল ইসলাম (৫০)।

কাথুলী ইউনিয়নের লক্ষীনারায়নপুর ধলাগ্রামের বাসিন্দা ও বর্তমান ইউপি সদস্য আজমাইন হোসেন টুটুল জানান, গ্রামের মধ্যে ভোট চাইতে গেলে প্রতিপক্ষ ইউপি সদস্য প্রার্থী আতিয়ার রহমানের নেতৃত্বে সহযোগীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। হামলায় তার কর্মী ও চাচাতো দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তারা। এসময় তিনি প্রাণ বাঁচাতে দৌড়ে পার্শ্ববর্তী একটি বাড়িতে আশ্রয় নেন। পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, কয়েক বছর আগে আমার ছোট ভাই এনামুল হোসেন নইলুকে কুপিয়ে হত্যা করে আতিয়ার রহমানসহ তার সহযোগীরা। সেই মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানতে আতিয়ার রহমানের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বজলুর রহমান জানান, সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সহোদরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status