ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১১ অগ্রহায়ণ ১৪৩৩
ভারতে সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে ৪ পুলিশ নিহত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 8 November, 2021, 10:51 AM
সর্বশেষ আপডেট: Monday, 8 November, 2021, 11:11 AM

ভারতে সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে ৪ পুলিশ নিহত

ভারতে সহকর্মীর এলোপাতাড়ি গুলিতে ৪ পুলিশ নিহত

ভারতের ছত্তিশগড়ে আধা সামরিক বাহিনী সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) এক সদস্যের গুলিতে নিহত হয়েছেন ওই বাহিনীরই চার সদস্য।

আজ (সোমবার) ভোরে ছত্তীসগঢ়ের সুকমার মারাইগুড়া পুলিশ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এক জওয়ান আচমকাই এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করেন। জি নিউজ অবশ্য তিনজন নিহত হওয়ার কথা জানাচ্ছে। তারা বলছে, এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  

তবে এশিয়া নেট নিউজ, হিন্দুস্তান টাইমস ও খবর অনলাইন চারজনের মৃত্যুর কথা জানিয়েছে। এএনআইও তাদের টুইটে চারজনের নিহত হওয়ার কথা জানিয়েছে।

হিন্দুস্তান টাইমস বলছে, প্রাথমিক তথ্য অনুসারে, একজন জওয়ান তার একে-৪৭ রাইফেল দিয়ে নিজের সহকর্মীদের ওপর গুলি চালালে তাদের মধ্যে চারজন মারা যান এবং তিনজন জখম হন। অভিযুক্ত জওয়ানকে আটক করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশের ইনস্পেক্টর জেনারেল (বস্তার রেঞ্জ) সুন্দররাজ পি বলেন, রাজ্যের রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে অবস্থিত জেলার লিঙ্গামপল্লি গ্রামে সিআরপিএফের ৫০তম ব্যাটালিয়নের ক্যাম্পে ভোররাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে।

খবর অনলাইন বলছে, সিআরপিএফের ক্যাম্পে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। অনেক ক্ষেত্রে অভিযুক্ত জওয়ান মানসিকভাবে বিপর্যস্ত থাকেন বলে জানা যায়। সেখান থেকেই এই ধরনের ঘটনা তিনি ঘটিয়ে ফেলেন। সোমবার ভোররাতের ঘটনার পেছনেও এই রকম কিছু কারণ থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status