রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩
নতুন সময় পতিনিধি
প্রকাশ: Monday, 8 November, 2021, 10:25 AM
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, আটক ৩
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড় থেকে ১০টি অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধাররোহিঙ্গা ক্যাম্পের পাহাড় থেকে ১০টি অস্ত্র এবং বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। এ সময় ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (৮ নভেম্বর) ভোরে কুতুপালং রোহিঙ্গা শিবিরের এক্স-৪ ক্যাম্পের পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৫ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়েরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)।