ভালুকায় উপজেলা বিএনপি‘র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 7 November, 2021, 8:00 PM
ভালুকায় উপজেলা বিএনপি‘র জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন
ময়মনসিংহের ভালুকায় উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ময়মনসিংহ (দ:) জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক ও ময়মনসিংহ (দ:) জেলা বিএনপির আহবায়ক (বর্তমান) কমিটির অন্যতম সদস্য, ভালুকা উপজেলা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ মোর্শেদ আলমের নেতৃত্বে বিএনপির এই গ্রুপ দিবসটি পালন করে।
রোববার (৭ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। ভালুকা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খালেকুজ্জামান তালুকদার (হুমায়ুন চেয়ারম্যানে)‘র সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মো: রুহুল আমিনের সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ স¤পাদক সালাহ উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দিন সরকার, পৌর মেয়রপ্রার্থী-বিএনপি নেতা আলহাজ হাতেম খান, উপজেলা কৃষকদলের সাবেক আহবায়ক সিরাজুল ইসলাম ঢালী, ভালুকা উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আবুল কালাম আজাদ, হবিরবাড়ী ইউ: বিএনপির সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, উথুরা ইউ: বিএনপির সাধা: সম্পাদক মুক্তিযোদ্ধা আইয়ুব আলী কমান্ডার, রাজৈ ইউ: বিএনপির সাধা: সম্পাদক নজরুল ইসলাম বিএসসি, ওলামাদলের কেন্দ্রীয় যুগ্ন আহবায়ক মাও: মফিজুর রহমান, জেলা ওলামাদলের যুগ্ন আহবায়ক মাও: এসফাকুর রহমান, পৌর যুবদলের সাবেক সাধা: সম্পাদক আব্দুস সালাম আলম, জেলা স্বেচ্ছাসেবকদলের শিল্প বিষয়ক সম্পাদক হাজী আ: রউফ, স্বেচ্ছাসেবকদল নেতা মোবারক হোসেন, এসএম ফিরোজ আহমেদ, আবুল বাশার, বিএনপি নেতা নাজমুল আলম সোহাগ, পৌর শ্রমিকদলের আহবায়ক সৌমিক হাসান সোহাগ, ভালুকা কলেজ শাখা ছাত্রদলের যুগ্ন আহবায়ক তানভীর হাসান শান্ত, রাশিদুল আলম রবিন প্রমূখ।